আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে ইয়াবা ও, গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ একজন কে আটক করেছে র‍্যাব ১এর গাজীপুর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার দুপুরের দিকে সংবাদ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব।

সোমবার তাকে আটক করা হয়েছে গাজা ও ইয়াবা সহ পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রাম থেকে।

আটককৃত সাইদুল ইসলাম শ্রীপুরের কেওয়া গ্রামের আমজাদ আলীর ছেলে।

র‍্যাব ১ এর কমান্ডার মাঈদুল ইসলাম গণমাধ্যম কে জানান,কেওয়া গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন তথ্য পান
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ৬৫০ গ্রাম গাজা সহ আটক করতে সক্ষম হয় র‍্যাব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ