আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেলো চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর পরিবারে শোকের ছায়া

আশরাফুল আলম রাকিব :

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের শাইটালিয়া গ্রামে আগুনে দগ্ধ হয়ে চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী মাকতুমা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

সোমবার সকাল ৭ টায় রাজধানীর শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

নিহত মাকতুমা (১০) তেলিহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মনিরুজ্জামান মানিকের কন্যা।

নিহতের চাচাতো ভাই তাজামুল ইসলাম জানান, গত রবিবার বেলা ১১ টার দিকে খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয় মাকতুমা। এতে শরীরের প্রায় ২৪ শতাংশ পুড়ে দগ্ধ হয়।

পরে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ইন্তেকাল করেছেন। মাকতুমার এমন অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার সন্ধ্যায় জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থান তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ