আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে মামলা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় ৬ বছরের শিশুকে মজা (চকলেট) কিনে দিওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তাছেল(২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

রোববার (৩০) জানুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ।

এর আগে শনিবার বিকেলে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

অভিযুক্ত তাছেল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চারিপাড়া গ্রামের মোঃ সেলিমের ছেলে। তারা সাভারের কবিরপুরে ভুক্তভোগীদের পাশের বাসায় ভাড়া থাকত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি সকালে আশুলিয়ার কবিরপুরের বুড়িরটেক এলাকায়
ভুক্তভোগী শিশুর পোশাকশ্রমিক বাবা কাজের উদ্দেশ্যে কারখানায় চলে যায়।

তার মেয়ে মায়ের সাথে বাসায় থাকতো। অভিযুক্ত তাছেলের ছোট ভাই রিহানের (৪) সাথে ভুক্তভোগী প্রায়ই খেলাধূলা ও তাদের বাসায় যাতায়াত করতো।

রিহানের খোঁজে গত (২৬ জানুয়ারি) সকালে আশুলিয়ার কবিরপুরের বুড়িরটেক এলাকার রিহানদের বাসায় যায় ভুক্তভোগী শিশু। রিহান বাসায় না থাকার সুযোগে তাকে মজা কিনে দেওয়ার কথা বলে রিহানের ভাই তাছেল তার কক্ষে নিয়ে যায়।

এসময় তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশু চিৎকার করলে তাকে রুম থেকে বের করে দিয়ে তাছেল দ্রুত প্রস্থান করে। পরে ভুক্তভোগী বাসায় ফিরে তার মাকে জানালে তার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারোশন) আব্দুর রশিদ বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তাছেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে আশুলিয়া থানা পুলিশ সচেষ্ট রয়েছে। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ