আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ৯ ইটভাটায় অভিযান, ৫৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে ধামরাইয়ে অভিযান চালিয়ে ৯টি ইটভাটাকে ৫৮ লাৎ টাকা আর্থিক জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এর আংশিক গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জলসিন, কান্দাপাড়া, কালামপুর, ধাইরা ও ডাউটিয়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

জরিমানা করক ইটভাটা গুলো হলো,- মামা ব্রিকস ৬ লাখ, পিওর ব্রিকস ২০ লাখ, মা স্টার ব্রিকস ৬ লাখ, জয় বাংলা ব্রিকস ৬ লাখ, এসবিএন ব্রিকস১- ২ লাখ, এসবিএন ব্রিকস২- ৬ লাখ, বিবিসি ব্রিকস ৬ লাখ, সান ব্রিকস ৬ লাখ টাকা।

এসময় হালিমা ব্রিকস এর মালিক পলাতক থাকায় ইট ভাটাটি সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধামরাইয়ে ইটভাটায় অভিযান চালানো হয়। ৮টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়।

একটি ইট ভাটার মালিক পলাতক থাকায় ভাটাটি সম্পূর্ণ ভেংগে দেওয়া হয়। অনুমিত বিহীন ইট ভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, অনিতা ঘোষ, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, ক্যাশিয়ার উজ্জল বরুয়া, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ