পাথরঘাটা বরগুনায় প্রতিনিধি, তাওহিদুল ইসলাম:
তালতলী উপজেলার এক স্কুল ছাত্রীর ছবির সঙ্গে নগ্ন ছবি যুক্ত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগ প্রমানিত হওয়ায় পর্ণোগ্রাফি আইনে ৫ কিশোরকে দুই বছর করে স্বশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জানুয়ারী) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন। দন্ডিত কিশোরা এসময় আদালতে উপস্থিত ছিলেন।
একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ দন্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
দন্ডপ্রাপ্তরা হল- বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন (১৫), ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬), মো. বাবুলের ছেলে বিপ্লব (১৬), কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)।
আদালত সূত্রে জানা যায়, একই উপজেলার নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ওই কিশোররা পথেঘাটে উত্যাক্ত করতো।
মেয়েটি প্রতিবাদ করলে আসামী বিপ্লব কৌশলে স্কুল ছাত্রীর ছবি তুলে নেয়। পরে স্কুল ছাত্রীর ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। বাদী দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারী তালতলী থানায় মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ৫ কিশোরের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
বিবাদী পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, আমরা উচ্চ আদালতে আপীল করব।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, কিশোর হলেও এখন তারা বয়স্ক। কিশোররা জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত যথাযথ রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।