আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুর স্টেশনে ইঞ্জিন থেকে ১১ টি যাত্রী ভর্তি বগি বিচ্ছিন্ন হয়ে যায়

আশরাফুল আলম রাকিব:

শ্রীপুর প্লাটফর্মে থামে ঢাকা অভিমুখী বলাকা এক্সপ্রেস ট্রেন। ঢাকার যাত্রীরা উঠতে শুরু করে ট্রেনে। ট্রেন ছাড়ার সময় হলে হর্ণ দিয়ে ইঞ্জিন চলতে শুরু করে স্টেশনেই থাকে বগি গুলো।
শ্রীপুরে সোমবার বিকেলে চারটার দিকে এ ঘটনা ঘটে।

রাত ৮ টা পর্যন্ত ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে অবস্থান করছিল।
জানা গেছে, সোমবার বিকেলে নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি।

ট্রেন চালক রকিবুক হক জানান, ৪ টা ১৫ মিনিটে যাত্রা বিরতি দেন শ্রীপুরে।কিছুক্ষন পর সিগন্যাল পেলে যাত্রা শুরু করেন।

পরে খেয়াল করেন ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে গেছে। দ্রুত ইঞ্জিন থামিয়ে এসে দেখেন ভাফার স্প্রিং ভেঙে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে আউটার থেকে ঘুরিয়ে বগির পিছনে ইঞ্জিন সংযুক্ত করা হয়।

শ্রীপুর স্টেশন মাষ্টার শামিমা জাহান গণমাধ্যম কে জানান, ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হলেও ট্রেনটি ২ নং লাইনে ছিল যার কারণে ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি পরে রাতে ৮ টার দিকে রিলিফ ট্রেন এসে বলাকা ট্রেন টিকে উদ্ধার করে নিয়ে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ