মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক:
দুই দশকের গৌরব, সাফল্য ও অর্জনের প্রিয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আজ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভার্সিটির প্রতি ভালবাসা স্বরূপ আজ ফাউন্ডেশন ডে উপলক্ষে ভলান্টারি সার্ভিস ক্লাবের পক্ষ থেকে ভার্সিটির জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমাদের প্রাণ প্রিয় শিক্ষক এবং ক্লাবের সদস্যদের নিয়ে কেক কাঁটা হয়। কেক কাঁটা শেষে শিশুদের-কে ভলান্টারি সার্ভিস ক্লাবের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কনভেনার মোঃ মানিক পারভেজ , ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি , সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর দিলজেব কবীর এবং ডেপুটি ডিরেক্টর এইচআরডিআই এজাজ উর রহমান।
প্রাণ প্রিয় বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠান-কে সাফল্য মন্ডিত করতে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদেরকে ভলান্টারি সার্ভিস ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা।