জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)র” দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে। পরে পর্যটকের সেবার মান বাড়াতে, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন কুয়াকাটা উপহার দিতে কুটুমের নতুন কমিটি গঠন করে ।
এই সভায় উপস্থিত কৃত সদস্যদের মতামত অনুযায়ী, নির্বাচিত সভাপতি মো: নাছির উদ্দিন বিপ্লব। সাধারণ সম্পাদক, মোঃ হোসাইন আমির। সাংগঠনিক সম্পাদক, ওমর আল সাদ্দাম সহ পূর্ণাঙ্গ ৩১ কমিটি নিয়ে ২০২২-২৪ অনুমোদন করা হয়।
২৩ জানুয়ারি ২০২২ ইং, রোজ (রবিবার) রাত ৮টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক কুয়াকাটা করতে পর্যটকদের সেবার মান বাড়াতে পরিষ্কার-পরিচ্ছন্ন কুয়াকাটা উপহার দিতে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।
পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা শুভ সংঘ ক্লাব, সহ পর্যটন বান্ধব প্রশংসনীয় সংগঠন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) শুভেচ্ছা জানায়।
স্বেচ্ছাসেবী সংগঠন,কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সভাপতি, জাহিদুল ইসলাম বলেন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের প্রতিটি সদস্যকে, তাদের পরিশ্রম ও প্রচার প্রচারণার মাধ্যমে বিশ্বের কাছে পরিচিতি পাবে আমাদের কুয়াকাটা।
মুঠোফোনে কুয়াকাটার আলোচিত সংগঠন, পর্যটন সেবার প্রথম কাতারে সংগঠন, টোয়াকের সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটকে সেবা একশত পার্সেন্ট নিশ্চিত করতে বিশ্বের দরবারে কুয়াকাটা প্রচারের জন্য এই সংগঠনগুলো বড় ভূমিকা রাখবে। এবং কুটুমের নির্বাচিত সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানায়।
নির্বাচিত সভাপতি মো: নাসির উদ্দিন বিপ্লব জানান, পূনরায় সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা দীর্ঘদিন সুনামের সাথে পর্যটক সেবা ও পর্যটন বিকাশে কাজ করে আসছি,
এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যহত থাকবে তবে মহামারী করোনাভাইরাসরে কারণে আমরা পর্যটক শূন্য হয়ে পড়ায়, আমরা নিজেরাই আতঙ্কের ভিতর ছিলাম, সব কিছুকে বিসর্জন দিয়ে নতুনভাবে আমি সদস্যসহ ৩১ পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কুটুম এগিয়ে যাবে।