নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও ইসএনজি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ নাইম (৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।
রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ী এলাকায় এ র্ঘটনা ঘটে।
নিহত নাঈম মানিকগঞ্জ জেলা সদর থানার ফাঁড়িরচর গ্রামের মোঃ রফিক খানের ছেলে। সে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজার কুণ্ডু গ্রামে নানা দেলোয়ার হোসেনের বাড়ীতে থেকে কাইজার কুন্ডু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে নানা মোজাম্মেল হক ও নানীর সাথে অত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারা ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ী এলাকায় পৌঁছালে একটি অটো ভ্যানের সাথে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির সামনে থাকা নাঈম ছিটকে পড়ে যায়। এতে পাশের দেওয়ালের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় নাঈম। সিএনজিতে থাকা নানা ও নানী এবং ভ্যান চালক গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রশিদ উদ্দিন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।