আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই ভেজাল গুড় কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক :

গণমাধ্যমে সংবাদ প্রকাশের ৬ দিনের মাথায় সেই ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকার গৌতম সাহার ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমানের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পর পর আরও দুই বার অভিযানের পরও কারখানাটিতে অজানা ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর গুড় তৈরি করে আসছিল রুপা এন্টারপ্রাইজ। যার মালিক হলে গৌতম সাহা। অভিযান, জরিমানা হলেও আবার তারা এই গুড় উৎপাদন শুরু করেন। এই কারখানা যাতে আর কখনই ভেজাল গুড় উৎপাদন করতে না পারেন এব্যাপারে জোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ভোক্তা ও খুচরা ব্যবসায়ীরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান বলেন, আমরা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ভেজাল গুড় সম্পর্কে জানতে পারি। পরে আজ ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তারা গুড় উৎপাদন করার কথা স্বীকার না করলেও গো খাদ্য উৎপাদনের কথা স্বীকার করেন। তবে গো খাদ্য উৎপাদনেরও বৈধ কাগজ দেখাতে পারেন নি। তারা গোখাদ্য চিটাগুড়, আটা, ও চর্বি দিয়ে গুড় তৈরি করে আসছিল। একারনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সাভারের রুপা এন্টারপ্রাইজ নামের একটি ভেজাল কারখানার সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের ৬ দিনের মাথায় এই অভিযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করা হলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ