আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ি বিল থেকে আনুমানিক ৩৬ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সাড়ে ১১ টার দিকে সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিলে বস্তাবিন্দী এক যু্বতীর মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশটি উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তার গলায় কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে দুর্বত্তরা তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে বিলের পানিতে ফেলে দেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ