আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের কায়েতপাড়াস্হ ঐতিহাসিক চারশত বছরের সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ই জানুয়ারি -২০২২ খ্রীস্টাব্দ) সন্ধ্যা ছয় ঘটিকার সময় শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে মন্দিরের দৈনন্দিন সার্বিক বিষয় ও পুরোহিত সহ মন্দিরের কাজে কর্মরত স্টাফদের বেতন বৃদ্ধি বিষয়ে বিষদ্ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ’সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিদ্বয় বিশিষ্ট ব্যাংকার জগদীশ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা কল্যান ব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক ও সহকারীবৃন্দ প্রাণ গোপাল পাল, সমীর বরন সরকার, কল্লোল সেন,

কোষাধ্যক্ষ রতন পাল, দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) সহ কমিটির সদস্যবৃন্দ স্বপন কুমার পাল (মাষ্টার),স্বপন পাল (কালা),দুলাল পাল ও অন্যান্যরা।

সভায় বিষদ্ বিস্তারিত আলোচনান্তে প্রতিদিন সকাল দশটার সময় সেবা- পূজা,দুপুর দেড়টার ভিতর সেবা পূজা সম্পন্ন করে সর্বোচ্চ দুইটার ভিতর ভোগ সম্পন্ন,রাত অটটার ভিতর আরতি করা সহ মন্দিরের জন্য একজন নাইট গার্ড ও একজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় সেই সাথে পুরোহিত সহ অন্যান্য স্টাফদের বেতন বৃদ্ধি বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য- মন্দির কমিটি কর্তৃক পুরোহিতের জন্য প্রতিদিন একশত টাকার প্রসাদের ডকি প্রদান করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।মন্দির কমিটি ও ভক্ত কর্তৃক পাওয়া প্রসাদ কোন ক্রমেই মন্দিরে বিক্রি করা যাবে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ