আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়ীয়া এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দরবাড়ীয়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় খালের পানিতে অর্ধ গলিত অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। অজ্ঞাত যুবকের বয়স (১৮)। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার তদন্ত ওসি আবুল বাশার জানান, অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ