আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে প্রায় চার হাজার অসহায় ও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে পৌর অডিটরিয়ামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম আলী,

২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কদ্দুস খাঁন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ও ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ বেগমসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ