আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

আশরাফুল আলম রাকিব :

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পুরান বাজার ইউটার্নের কাছে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানান, ময়মনসিংহগামী একটি বেপরোয়া গতির বাস সড়ক পাড় হতে যাওয়া ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশে থেঁতলে যায়। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ