আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

হত্যার পরে ৯৯৯ কল করে বাঁচার আকুতি খুনির

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এনামুল (৩০) নামের এক ফার্নিচার শ্রমিককে ছুড়িকাঘাতে হত্যা করেছে তুষার নামের এক সন্ত্রাসী। পরে নিজেই ৯৯৯ এ ফোন করে বাঁচার আকুতি জানায়।

ররিবার (২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক এখলাস উদ্দিন। এর আগে শনিবার রাত ১০ টার দিকে সাভারের ফুলবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় তুষার নামের একজনকে আটক করা হয়েছে। তুষার একই এলাকার মোশাররফের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে।

নিহত এনামুল ফুলবাড়িয়ার শোভাপুর এলাকার মিনু মিয়ার ছেলে। সে সাভারের নাভানা ফার্নিচারের শোরুমে কাজ করতো। আহত তসলিম একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল রাতে তুষার ফার্নিচার শ্রমিক এনামুল ও তছলিমকে ছুড়িকাঘাত করে নিজে এক বাড়িতে দৌড়ে যায়। সেখান থেকে ৯৯৯ এ কল করে তুষার নিজেই বাঁচার আকুতি জানায়। এঘটনায় ঘটনাস্থলেই এনামুল মারা যায়। ও তছলিম আহত হন। তসলিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তুষারকে উদ্ধার করে পুলিশ। পরে তুষারই ছুড়িকাঘাত করেছে জানতে পেরে তাকে আটক করা হয়। সামান্য কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক এখলাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ