আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রমিককে ইনজেকশন পুশ করে ধর্ষণের অভিযোগে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিককে ঘুমের ইনজেকশন পুশ করে ধর্ষণের অভিযোগে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে আশুলিয়ার টঙ্গী আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, ভুক্তভোগী ওই শ্রমিক গত ১৮ ডিসেম্বর কারখানায় যোগদান করেন। কিন্তু গত ২৩ ডিসেম্বর তাকে কারখানার তিনজন স্টাফ ডেকে নিয়ে ঘুমের ইনজেকশন পুশ করে ধর্ষণ করেন। আজ ওই নারী কারখানায় বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হলে কারখানায় কর্মবিরতি পালন শুরু করে শ্রমিকরা।

এব্যাপারে কারখানার শ্রমিক শিমুলি বেগম বলেন, আমরা ধর্ষণকারীকে আমাদের আওতায় চাই। আইনের আওতায় চাই না। আমরা নিজ হাতে তাদের শাস্তি দেবো।

অপর শ্রমিক ফাতেমা বলেন, আমরা ধর্ষণের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছি। আমাদের শ্রমিকদের ওপর নির্যাতন জুলুম করবে আমরা এটা সহ্য করবো করবো না। আমার কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি।

এব্যাপারে ভুক্তভোগী ওই শ্রমিক বলেন, আমি তাদের নাম জানি না। তাদের দেখলে চিনবো। তবে কারখানায় গিয়ে কতৃপক্ষের কাউকেই পাওয়া যায় নি। তবে বিষয়টি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে ১৮ তারিখে চাকরিতে যোগদান করে ২৩ তারিখেই ঘটনা, কিন্তু ২৮ তারিখে এসে অভিযোগ কেন? এসব প্রশ্নের উত্তর এখনও জানা যায় নি।

এব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার শহিদুলের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি। তার ফোন বন্ধ রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ