আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

জামির্ত্তা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বরণ করলেন ইউনিয়নবাসী

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও সকল ইউপি সদস্যদের বরণ করলেন ইউনিয়নবাসী।

শনিবার বিকেলে ইউপি চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ এস এম আব্দুল মান্নান।

সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পপতি প্রকৌশলী ইউনুস,

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. লুৎফর রহমান, সিঙ্গাইর কলেজের সাবেক ভিপি জাহিদ খান উজ্জ্বল ও লুৎফর রহমান রানা প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ