আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক এলাকার রাঙ্গা সোয়েটার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দুইটার দিকে আশুলিয়ার ওই এলাকায় কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও দুই ইউনিট যুক্ত হয়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের সুত্রপাত সম্পর্কে এখনও জানা যায় নি। আমাদের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ