নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় অজ্ঞাত গাড়ীর চাপায় মোঃ আশিক খান (২৮) নামের এক ঢাকা ওয়াসার কর্মী নিহত হয়েছে৷
বুধবার (২২ ডিসেম্বর) রাত ১২ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের নরশিংহপুরের অনন্ত গামেন্টস এর সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আশিক খান টাংগাইল জেলার বাসিন্দা। তিনি ঢাকা ওয়াসার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত।
প্রতক্ষ্যদর্শী মাহবুব আলম রিপন বাংলানিউজকে জানান, রাত ১২ টার দিকে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন তিনি৷ এসময় সড়কের পাশে মোটরসাইকেলসহ একটি নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে পাশের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, সে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন৷ পেছন থেকে কোনো ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে৷
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন বলেন, আমি ঘটনাটি মাত্রই আপনার কাছ থেকে জানলাম৷ হাসপাতালে যাচ্ছি ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।