আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে এক রাতে ৪ কৃষকের ৮ গরু চুরি

আশরাফুল আলম রাকিব :

গাজীপুরের শ্রীপুরে এক রাতে চার কৃষক পরিবারের ৮টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা, বাউনী ও বেড়াবাড়ি গ্রামে এসব চুরির ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, ইতিপূর্বে এলাকায় ব্যাপক গরু চুরি হতো। কিছুদিন যাবত গরু চুরি বন্ধ ছিলো। হঠাৎ আবার গরু চুরি শুরু হয়েছে। এতে সাধারণ কৃষকরা আতংকে রয়েছেন।

গ্রামবাসীর বরাত দিয়ে ইউপি সদস্য আসাদুজ্জামান বাবু জানান, সংঘবদ্ধ চোর চক্র মঙ্গলবার গভীর রাতে বাউনী গ্রামের কৃষক হামিদুলের গোয়াল ঘর থেকে ৪টি গরু নিয়ে যায়।

একই রাতে পার্শ্ববর্তী পটকা গ্রামের ফজলুল হকের বাড়ি থেকে ১টি, মমতাজ উদ্দিনের গোয়াল ঘর থেকে ২টি ও মো. হেলাল উদ্দিনের গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, গরু চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ