আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে কিতাব আলী প্লাজার দ্বিতীয় তলায় আগুন

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুরের মাওনা চৌরাস্তার কিতাব আলী প্লাজার দ্বিতীয় তলার কন্ট্রোল রুমে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যার পর বৈদ্যুতিক মিটারের কন্ট্রোল রুম থেকে তার পোড়া গন্ধ পাওয়া যায়। পরে সেখানে গিয়ে দেখা যায়, মিটারের সার্কিট বেকারে সামান্য আগুন লেগেছে। সাথে সাথেই মার্কেটের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভানো হয়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান গণমাধ্যম কে বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। মাত্র কয়েক মিনিট স্থায়িত্ব নেওয়া আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন তারের সংযোগে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ