আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভার উপজেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে সাভার উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সাধারন সায়েম মোল্লা, যুগ্ম-আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান  প্রমুখ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শোভাযাত্রাটি নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে এগিয়ে চলে। শোভাযাত্রা শেষে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ