নিজস্ব প্রতিবেদক :
ক্যানসারে আক্রান্ত সাভারের সিনিয়র সাংবাদিক ও সাভার বার্তার সম্পাদক ও প্রকাশক সঞ্জীব সাহাকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন উপজেলা চেয়ারম্যান।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এ অনুদান প্রদানের কথা জানান উপজেলা চেয়ারম্যান। এর আগে গত বুধবার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এ অনুদান প্রদান করেন।
সঞ্জীব সাহা পর্যায়ক্রমে সফলভাবে বাংলাভিশন টেলিভিশন, মোহনা টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ঢাকা জেলা প্রতিনিধির (সাভার) দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাভার বার্তার সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাভার পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় মৃত সতীষ সাহার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ অক্টোবর অসুস্থতাজনিত কারেন সাভারের এনাম মেডিকেলে ভর্তি হন তিনি। পরে তার পেটে একটি টিউমার ধরা পরে। টিউমারের অপারেশনের পর পরিক্ষা করা হলে তার ক্যানসার ধরা পরে। তখন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। চিকিৎসা করাতে প্রায় নিঃশেষ হয়েছে পরিবার। এ অবস্থা জেনে গত বুধবার তার বাড়িতে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। তার সার্বিক খোঁজ খবর নিয়ে ৫০ হাজার টাকা সহায়তা করেন। তিনি পর্যায়ক্রমে চিকিৎসার জন্য সহায়তা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
উপজেলা মঞ্জুরুল আলম রাজিব জানান, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা দেশের জন্য সারাজীবন কাজ করে যান। তাদের যে কোন সমস্যায় আমাদের পাশে দাঁড়ানো দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই অসুস্থ সাংবাদিক সঞ্জীব সাহার বাড়িতে ছুটে যাই।