জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:
চলনা ঘুরে আসি অজানাতে ছন্দ রূপে সাগরকন্যা সাথে মেতে উঠেছে হাজার পর্যটক,
বিজয় দিবসের সরকারি ছুটি উপলক্ষে ও মৌসুমের শুরুতেই পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর)থেকে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত তথ্য অনুযায়ী হোটেল-মোটেলের ১০০পারছেন্ট বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পর্যটকদের অভিযোগ দ্বিগুণ নিচ্ছে হোটেলের রুম ভাড়া।
হোটেল ব্যবসায়ীরা জানান, প্রতিবছরের ডিসেম্বর মাস থেকে পর্যটন মৌসুম শুরু হয়। সেটা চলে মার্চ মাস পর্যন্ত। এর ধারাবাহিকতায় এবারও পর্যটন মৌসুম শুরু হয়েছে। আমরা আশা করছি এবার ব্যবসা ভালো হবে। কারণ, দেশে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিকে কুয়াকাটার প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিয়ে বেশ সচেতন আছে।তবে আমাদের প্রতি যে অভিযোগ দিয়েছে পর্যটক উল্লেখ্য তারা বলেন মহামারী করোনাভাইরাস কুয়াকাটার পর্যটন শিল্প বিশেষ করে হোটেল ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখে ফেলে দিয়েছে, তাই একটু ঘুরে দাঁড়াতে আমাদের এই পরিকল্পনা, রুম ভাড়া বেশি বাড়ানো হয়নি। তবে অফ সিজনের চেয়ে কিছুটা বাড়তি রাখা হচ্ছে। সেটা না রাখলে আমরা ব্যবসা করতে পারব না বলে দাবি করেন । এছাড়াও জমজমাট রয়েছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো। কুয়াকাটা দর্শনীয় স্থানগুলো দেখা গিয়েছে দর্শনার্থীদের ভিড়। ক্রেতাদের সাথে ব্যাস্ত সময় পার করছেন ঝিনুক মার্কেট, আচার মার্কেট, শুটকি মার্কেট, ও রাখাইন মহিলা মার্কেটসহ প্রধান প্রধান সড়ক।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আঃ খালেক, বলেন, মহান বিজয় দিবস সরকারি ছুটি ও মৌসুমকে ঘিরে সাগরকন্যা কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটক আসছে। সে জন্য আমাদের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।