নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয়ের পঞ্চাশ বছরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে
ঢাকার ধামরাইয়ে ”মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানার উদ্যোগে দিনব্যাপী নানা আয়ােজন সহ মিলাদ ও দোয়া মাহফিল
এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বরাটিয়া এলাকার মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানার পরিচালক জনাব মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসব আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা ছাত্রদের মাঝে তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি জনাব মুফতি মঞ্জুরুল হক
কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠানে পিতৃহীন এতিম ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। অতএব আপনাদের পরিচিত এতিম ছাত্র-ছাত্রীদের উক্ত প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
মারকায আজ্জাজ আল কুবাইসি (বরাটিয়া শিশুপল্লী) মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান বলেন, আমাদের এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি দ্বারা পরিচালিত।
এতিম দুঃস্থ পরিবারের যে সমস্ত অসহায় ছাত্র আছেন তাদের জন্যই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে সকল শিক্ষার্থীদের বই, পোশাক, থাকা-খাওয়া, আসবাবপত্রসহ সকল ধরনের সুবিধা আমরা দিচ্ছি। আজ বিজয় দিবস উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিলসহ নানা আয়োজন করা হয়েছে।
এসময় উক্ত প্রতিষ্ঠানের আরো শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।