আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে বিজয় দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাশিমপুরে আলোচনা সভা গ্রাম বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

কাশিমপুরে ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্বাস আহম্মদ এর আয়োজনে বৃহস্পতিবার রাতে কাশিমপুরের ১ং ওয়ার্ডের উত্তর পাড়া খেলার মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সাবেক কাউন্সিলর এবং আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাস আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের সকল আওয়ামীলীগ এর নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যপারে সাবেক কাউন্সিলর ও আয়োজক মোঃ আব্বাস আহম্মদ বলেন এ সমাজের ছোট ছোট শিশু এবং ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে হবে এবং ৩০ লক্ষ্য শহীদদের বিনিময়ে আমাদের এ বাংলাদেশ। তিনি আরও বলেন ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, আমি এ দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। অবশেষে বিভিন্ন খেলাধুলার আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ