আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ইয়াবাসহ  এক মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল আলম রাকিব :

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার গাজীপুর চৌরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃত মো. সাদ্দাম হোসেন (১৯) গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন ঢালী বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন তরুণ মাদকের সাথে জড়িত হয়ে পড়েছে। আটককৃত যুবকও সেসব তরুণদের মাঝে মাদক সরবরাহ ও ব্যবসার সাথে সম্পৃক্ত। তাঁর মাধ্যমে ওই এলাকায় মাদক ব্যাপকভাবে ছড়াচ্ছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম, গণমাধ্যম কে বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একজনকে আটক করে তার দেহ তল্লাশি করে ২০পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ