আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক :

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাভার উপজেলায় আওয়ামী লীগ থেকে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়ন প্রদান করা হয়েছে।

শনিবার রাতে গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।‌ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

সাভারে চেয়ারম্যান পদে এবার মনোয়ন পেয়েছেন যারা তারা হলেন- সাভার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি সোহেল রানা, তেঁতুলঝোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর,

আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মোঃ রকিব আহম্মেদ, কাউন্দিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মেশের আলী, ভাকুর্তা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, বনগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম,

বিরুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সাইদুর রহমান সুজন, আশুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া (মাস্টার),

শিমুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম আজাহারুল ইসলাম সুরুজ ও পাথালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পারভেজ দেওয়ান।

অন্যদিকে এবার সাভারে বর্তমান চেয়ারম্যানদের মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন থেকে বাদ পড়েছেন ভাকুর্তা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, কাউন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান খান শান্ত এবং আমিনবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন।

সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে এই ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার ভোটার সংখ্যা ৫লাখ ২৬হাজার ৯০৪জন।

সাভারের আরেক ইউনিয়ন পরিষদ ধামসোনা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হচ্ছে বিধায় এ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ