আশরাফুল আলম, রাকিব :
শ্রীপুরের কাওরাইদ বাজারের এক ওষুধ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে একটি বহেরা গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাবিবুল বাশারকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা খায়রুল ইসলাম প্রধান গণমাধ্যম কে জানান, তার ছেলে ঔষুধের ব্যবসা করে। কাওরাইদ বাজারে একটি ঔষধের দোকান রয়েছে। রাতে অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারি।
নিহত হাবিবুল বাশার(২৭) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের খায়রুল ইসলাম প্রধানের দ্বিতীয় ছেলে
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান গণমাধ্যম কে জানান, লাশের গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।