আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

‘স্মৃতির পাতায় আলোর মেলা, জাগ্রত হোক মানবতা’ এই পতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জামির্ত্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন মানিকগঞ্জ জেলার এসএসসি ৯৭।

সকাল ৯ ঘটিকা হতে বেলা ২টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এতে অন্তত ২শতাধিক ব্যক্তির ফ্রি ব্লড গ্রুপ পরিক্ষা ও ডায়াবেটিস পরিক্ষা করা হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জামির্ত্তা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা।

জামির্ত্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, মানিকগঞ্জ জেলা এসএসসি’৯৭ গ্রুপ এর ক্রিয়েটর সেজুতি বাবু,

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আহবায়ক রমজান আলী, মানিকগঞ্জ জেলা ৯৭ গ্রুপের সদস্য শফিকুল ইসলাম সেতু, মোঃ রুবেল, আর কে জুয়েল, সালাহ উদ্দীন তমাল, রফিকুল ইসলাম,আব্দুল মান্নান, তারিকূর রহমান আলাল, জসিম উদ্দিন,

বকুল সাহা,শামসুল হক,নূর আলম,রিয়াজ, লুৎফর রহমান,বি পজেটিভ ফাউন্ডেশন সিঙ্গাইর উপজেলার পরিচালক সাইফুল্লাহ মনসুরসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ