আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই আফাজ উদ্দিন স্কুল ও কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন স্কুল ও কলেজ এর চতুর্থ তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন উদ্বোধন করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর -২০২১) সকাল এগারটার দিকে শুভ ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠান আফাজ উদ্দিন স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আ’লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মশিউর রহমান প্রমূখ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

শুভ ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথি স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় বলেন বাংলাদেশের সকল ভালো কাজের অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে।

স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান সামগ্রিক উন্নয়ন আওয়ামী লীগের সরকারের আমলেই সফল ভাবে দেশব্যাপী ধারাবাহিক ভাবে উন্নয়ন কর্মকান্ড চলছে।

শিক্ষা ক্ষেত্রে সরকার সমগ্র দেশব্যাপী একাডেমিক ভবন থেকে শুরু করে প্রয়োজনীয় সকল উন্নয়ন মূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে। আপনারা সবাই মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্হ ও ভালো থাকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ