আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ডিজিটাল ও উন্নত আয়ের সোনার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করবো 

কে এম নজরুল ইসলাম : 
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন,
‘বাংলাদেশ আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হয়ে জাতির পিতার আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে শান্তির পথে কাজ করে যেতে চাই। এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্তমান বাস্তবতার আলোকে বাস্তবায়নের জন্য যুবসমাজের গঠনমূলক অংশগ্রহণের অভিপ্রায়ে নিরলস কাজ করতে চাই।’
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তাছাড়া তিনি আরও বলেন, ‘আগামী দিনের সুখী-সমৃদ্ধ, মাদকমুক্ত ও ডিজিটাল উন্নত আয়ের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপ্রাণ কাজ করার মানসে প্রতিজ্ঞাবদ্ধ আছি।’
২০১৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে উক্ত ইউনিয়নের সাবেক যোগ্য চেয়ারম্যান মরহুম আবদুল হাই চৌধুরীর (হিরু চৌধুরী) যোগ্য সন্তান হিসেবে পরিষদের দায়দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জানা গেছে, করোনাকালীন সময়ে ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের সাধ্যমতো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজসেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তিনি পুনরায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন নৌকা মার্কা প্রত্যাশা করেছেন যেন আবারও নির্বাচিত হয়ে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে পারেন।
একসময় উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বেশ পরিচিতি লাভ করার পরই তিনি সমাজের মানুষের খেদমতের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থীতায় অংশগ্রহণ করেছেন। জনগণও তার এবং তার বাবার আদর্শে গড়ে তোলার জন্য ভোটাধিকার প্রয়োগ করেছেন সুষ্ঠুভাবে।
বিভিন্ন সময়ে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে গোবিন্দপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেবো এলাকাবাসীকে।’
ইউনিয়নের কর্মকাণ্ডের পাশাপাশি জড়িত রয়েছে বিভিন্ন সামাজিক কাজকর্মে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, মক্তব, শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাসহ নিজস্ব তহবিল ও সরকারি অর্থায়নে ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাটের ব্যাপক সহযোগিতা ও উন্নয়ন করেছেন।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দেশের ও কাজের প্রতি তার ব্যাপক আগ্রহ। সবসময় শুধু উন্নয়নের চিন্তাই করেন বলে জানা গেছে।
দলের জন্যও সয়েছেন অনেক ঘাত-পারতিঘাত, করেছেন ত্যাগ-তিতিক্ষা। দলের সঙ্গে থেকেছেন নিরলসভাবে। এজন্যই তিনি আবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে অগ্রগণ্য মনে করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ