আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বুধবার রাতে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পলান পাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঘোড়াগাছা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী রহিমা বেগম(৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার চান্দরা পলান পাড়া এলাকায় মোশারফের বাসা ভাড়া থেকে কোনাবাড়ি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন রহিমা।

বুধবার রাতে ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় আশেপাশের লোকজন ডাকাডাকি করেন কিন্তু ঘরের ভেতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে রহিমা ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে পেচানো অবস্থায় ঝুলে আছে‌। পরে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ