আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে পোশাক কারাখানায় অগ্নিকাণ্ড

মোঃ সাব্বির হোসেন:

গাজীপুরের কোনাবাড়ীতে জরুন বাজার এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় আগুন লেগেছে। যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নিটওয়্যার নামে এই কারখানায় মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পান বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি এখনও আগুনের কারণ জানতে পারেননি।

আগুন ভেতরে কতটা ছড়িয়েছে সে সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি।
কারখানাটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন বলে শ্রমিকরা জানিয়েছেন।
পাঁচতলা কারখানার নিচতলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত ঘটে।
প্রচুর পরিমানে কালো ধোঁয়ার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকতা আব্দুল হামিদ জানান,
এখন পযন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে সব জানানো হবে।
রিপোর্ট লেখা পযন্ত আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ