আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে আব্দুর রহমান (৩০) নামের যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক। এর আগে দুপুরে সাভারের নামাগেন্ডা ময়লার মোড় এলাকার ইঞ্জিনিয়ার আনিছুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সীমা আক্তার (২২), তিনি সিলেট জেলার জাফলং থানার বাসিন্দা। তিনি ওই বাসায় স্বামী আব্দুর রহমানের সাথে ভাড়া থাকতেন। আটক আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ইন্দারগাদি এলাকার মোসলে উদ্দিনের ছেলে। তিনি সীমা আক্তারের স্বামী।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। আজ হঠাৎ সীমা আক্তারের মরদেহ ঘরের মাঝে দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের স্বামী সন্দেহভাজন আব্দুর রহমানকে আটক করা হয়। নিহতের গলায় কালো দাগ রয়েছে।
প্রাথমিকভাবে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ