আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ফেইসবুকে প্রেম, ধর্ষণের অভিযোগে আটক যুবক

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আশরাফুল ইসলাম আরিফ (২২) নামের এক যুবককে আটক করে র‌্যাব-৪।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন। এর আগে আজ সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকার নয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম আরিফ জামালপুর জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী আশুলিয়ার স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে লেখাপড়া করতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের পরিচয় সূত্রে অভিযুক্ত আরিফের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। মাঝে মধ্যেই তাকে বিয়ের প্রলোভন দেখাতো আরিফ। গত ১৪ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে কাজী অফিসে নেয়ার কথা বলে বাইপাইল বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে বিয়ে না করে ভুক্তভোগীকে বাসায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন ভয় দেখিয়ে বর্ণিত ঘটনাস্থলে নিয়ে আরও তিনবার ধর্ষণ করে আরিফ।

র‌্যাব জানায়, গত ১৬ নভেম্বর ভুক্তভোগীর বাবা র‌্যাব-৪ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতে এমন অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ