আশরাফুল আলম রাকিব:
জুনাইদ হোসেন লামিম নামের এক ৪ বছরের শিশুর মৃত্যু হয় মোটরসাইকেল দুর্ঘটনায়।রবিবার রাতে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের একটি সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।
জুনাইদ হোসেন লামিম ভাংনাহাটির এ.আই.ইউভি ২নং প্রজেক্টের কর্মচারী শাজাহানের ছেলে।
রোববার সন্ধ্যার দিকে বাবার সাথে ওই এলাকার একটি রাস্তায় হাটছিলেন লামিম। ভাংনাহাটি কারীরচালা নামক স্থানে পৌঁছলে জুবায়ের হোসেন চালিত দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় লামিন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায় লামিম।
মোটরসাইকেল চালক জুবায়ের হোসেন (১৯) ভাংনাহাটি গ্রামের ফারুক হোসেনের ছেলে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কে বলেন,মোটরসাইকেল সহ চালক পলাতক রয়েছেন তবে মামলা প্রক্রিয়াধীন।