আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে পৌর ও ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি,বিদ্রোহীদের জয়জয়কার

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে এক নজিরবিহীন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে সেনবাগ পৌরসভা ও উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নিরর্বাচন। এই প্রথম সেনবাগ পৌরসভা ও ১নং ছাতারপাইয়া ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

কোন ধরনের সহিসংতা ছাড়াই রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য শওকত হোসেন কানন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী আবু জাফর টিপুকে ৯১৮ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী, সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু নাছের দুলাল।

তিনি পৌর সভার ৯টি কেন্দ্রের মধ্যে ৮টিতে প্রথম হয়ে মোট ৫৮৫২ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। অপর দিকে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পর পর দুইবারের নির্বাচিত পৌর মেয়র আবু জাফর টিপু পেয়েছেন ৪৯৩৪ ভোট ।

সেনবাগ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ সর্মথিত তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আবু জাফর টিপু,

নারিকেল গাছ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছেন সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু নাছের দুলাল এবং মোবাইল প্রতিক নিয়ে মজিবুল হক বাবুল প্রতিদ্বন্ধীতা করেন এবং পরে নৌকার প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে বিরত ছিলেন।

ইউনিয়ন পর্যায়ে ১নং ছাতারপাতাইয়া ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আনারস প্রতিকে স্বতন্ত্র প্রার্থী,বিএনপি সমর্থিত ২ বারের সাবেক সফল চেয়ারম্যান আবদুর রহমান ৬০৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম পেয়েছেন ৪৩৯৮ভোট, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সোহরব হোসেন সুমন পেয়েছেন ২৬০৪ ভোট।

ছাতারপাতাইয়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থীত দুইজন ও বিএনপি সমর্থিত ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ১ জন সহ মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন ।

আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেছেন সাবেক চেয়ারম্যান মনির আহমেদের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রলীগ নেতা সোহরব হোসেন সুমন। চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম ।

অপর দিকে আনরাস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান আবদুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা নিয়ে মাহমুদুল হাসান পেয়েছেন ৯০৭ভোট,স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের পেয়েছেন মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১৫২ ভোট ও মোখলেসুর রহমান টেলিফোন প্রতিক নিয়ে পেয়েছেন ১২ ভোট ।

৪নং কাদরা ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জনই আওয়ামীলীগ সমর্থিত। ভোটে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া ।

তিনি পেয়েছেন ৬১৮৪ ভোট।তার নিকতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার জহিরুল আলম চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮০৫ ভোট। অপরদিকে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান পলাশ পেয়েছে ২০৪৮ ভোট।

৬নং কাবিলপুর ইউনিয়নে টেলিফোন প্রতিক নিয়ে বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার ৮২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ২ জন এবং আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী সহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন।

আনরাস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছেন বিএনপি সমর্থিত জয়নুল আবদীন ফারুকের মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম, তিনি পেয়েছেন ৬৪০৬ ভোট, আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে আজাদ হোসেন পেয়েছেন ৪২৯৩ ভোট ।

৮নং বীজবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন কাজল। তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৫৭ ভোট।

৮নং বীজবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ২জন,জাকের পার্টির ১জন,স্বতন্ত্র ২ ও ১জন মহিলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন।এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আলমগীর পেয়েছেন ২৭৮২ ভোট,স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান হারুনু রশিদ টেলিফোন মার্কা নিয়ে পেয়েছন২৬৫২,

তার স্ত্রী চশমা প্রতিকে ৭৫ ভোট,জাকের পাটির সাহাব উদ্দিন গোলাপ ফুল মার্কা নিয়ে ২৩৭ভোট ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ২৬৯ ভোট ।

৯নং নবীপুর ইউপির নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ