আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন -আমিনুল ইসলাম

আশরাফুল আলম রাকিব :

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দলীয় ফর্ম সংগ্রহ করেন

রবিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্থান কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আমিনুল ইসলাম।

চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, মনোনয়নের বিষয়টি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তার সিদ্ধান্তই চূড়ান্ত।

ইসি সূত্র বলছে, গাজীপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর। এ নির্বাচনটি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ