আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বাসে প্রকাশ্যে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মোঃ সাব্বির হোসেন :

গতকাল রাজধানীর শনির আখড়ায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে ঠিকানা পরিবহনের বাস থেকে নামার সময় উক্ত শিক্ষার্থীকে বাসের হেলপার প্রকাশ্যে ধর্ষনের হুমকি দেয়।

এর প্রতিবাদে আজ রাজধানীর বকশীবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ‘ কয়েকশ’ শিক্ষার্থী।
রোববার (২১ নভেম্বর) পুরান ঢাকার চাঁনখারপুর এলাকায় সকাল নয়টা থেকে শুরু করে দুই দফায় বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দুই দফা দাবি জানান। সেগুলো হলো-
১) ধর্ষণ হুমকি দাতা সহকারীকে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং
২) সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

অবরোধ এ শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন অভিযুক্ত বাসের হেলপারকে আটক করার জন্য।
তাঁরা আরও বলেন ২৪ ঘন্টার মাঝে অভিযুক্ত হেলপারকে আটক না করলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন এ যাবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ