আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

নারী নির্যাতনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়া থেকে নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি মমতাজ উদ্দিন মজনু ওরফে মোন্তা (৪৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান। এর আগে গভীর রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মমতাজ উদ্দিন মজনু ওরফে মোন্তা আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতার ইউপি সদস্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল।

দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন তিনি। পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ