আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে একদিনে তিনটি ধর্ষণ মামলা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় রোববার(১৪ নভেম্বর) একদিনে তিনটি ধর্ষণ মামলা হয়েছে। এসব ধর্ষণ মামলায় সোমবার(১৫ নভেম্বর) থানা পুলিশ দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা।

মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত রবিবার (১৪ নভেম্বর) উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মুন্সিডাঙ্গি এলাকার এক প্রবাসীর স্ত্রী (২০)দেবর হেলাল ফকিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

বাদীর অভিযোগ ১৪ নভেম্বর বিকালে তাকে ধর্ষণ করেন তার দেবর। এ ঘটনায় ওই নারী সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সোমবার থানা পুলিশ হেলাল ফকিরকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এদিকে, সিঙ্গাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আলামিনের (২২) বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হলে আলামিন তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত রোববার(১৪ নভেম্বর) থানায় একটি ধর্ষণ মামলা ধায়ের করেন।

এছাড়া সিঙ্গাইর পৌর এলাকার গোবিন্ধলের এক ট্রাকচালকের স্ত্রীকে (২৮) ২৬ অক্টোবর বিয়ের কথা বলে ধর্ষণ করে দুলাল বিশ্বাস নামে এক যুবক। দুলাল বিশ্বাস উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ গ্রামের হাছেন বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় গত রোববার সিঙ্গাইর থানায় মামলা হলে পুলিশ দুলাল বিশ্বাসকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠায়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় তিনটি মামলা হয়। দুই মামলার দুই আসামিকে গ্রেফতার করে সোমবার (১৫ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ