আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজ গায়ে গরম পানি ঢাললেন স্বামী

নিজস্ব প্রতিবেদক :

সাভারে আশুলিয়ায় পরকীয়ায় জড়িয়ে পরার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে-গলা কেটে হত্যার চেষ্টা করে নিজের শরীরে গরম পালমনি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোর্দশেদ (৪০)। এ ঘটনায় মোর্শেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে আশুলিয়ার জিরানী এলাকার আফজাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

মোর্দশেদ (৪০) ও তার স্ত্রী লাইলী বেগমের (৩০) গ্রামের বাড়ি নাটোর জেলায়। বর্তমানে আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করে লাইলী। মোর্দশেদ ভাঙ্গারীর ব্যবসা করে। ২০০৯ সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তারা ওই এলাকার আফজাল হোসেনর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী মোর্দশেদ মিয়া ধান কাটার কাচি দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে মোর্দেশদ নিজের শরীরে গরম পানি ঢেলে আত্নহত্যার চেষ্টা করে।

এসময় ঘটনাস্থল থেকে মোর্দশেদ আটক করা হয়েছে। শরীরো গরম পানি ঢালায় তার শরীরের কিছু অংশ ঝলসে যাওয়ায় গণ স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় পাশ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই কাউছার হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা স্ত্রীর পরকীয়া সন্দেহের জের ধরে স্বামী তাকে এলোপাতারি কুপিয়ে হত্যার চেষ্টা করে ও পরে স্বামী তার নিজের শরীরে গরম পানি ঢেলে আত্নহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় স্বামী মোর্শেদকে আটক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ