আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে দূরপাল্লার বাসের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম সুবল চন্দ্র বর্মন (৭২) তিনি সাভারের আশুলিয়া নয়াপাড়া এলাকার মৃত মদন চন্দ্র বর্মনের ছেলে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে সাভার থানা রোড বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষায় থাকা সুবল চন্দ্রকে সেবা গ্রিন লাইন সার্ভিসের একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘাতক বাস এবং তার চালককে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ