নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এঘটনায় কেউ হতাহত হয়নি তবে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার(৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা বাহার পাটুয়ারীর বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়,আশুলিয়ার তেঁতুলতলা একটি টিনসেড বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এর দুইটি ইউনিট প্রায় প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ৩টি রুমসহ কক্ষে থাকা সমস্ত জিনিস পত্র পুড়ে গেছে।
এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান,আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৩টি রুম পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।১ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতির হয়েছে।