নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের নৌকার সমর্থিত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান এর নির্বাচনী প্রচারনা কেন্দ্র থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বাশের লাঠি, বিভিন্ন গাছের ডাল দিয়ে তৈরি লাঠি সোটা উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
গতকাল রাতে ধামরাই থানা পুলিশ উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বি এন পি বাজারের পাশে একটি ক্লাব থেকে এই সব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই ক্লাব থেকে নিয়মিত মিজানুর রহমান তার নৌকার পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
তবে কি কারণে নৌকার পক্ষের সমর্থিত প্রার্থীর নির্বাচনী কেন্দ্রে দেশীয় অস্ত্র রাখার কারণ কি এমন প্রশ্ন সাধারণ জনগণের।
এই ঘটনার পর থেকে স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মীদের মধ্যেই নয় ভোটারদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, নৌকার প্রার্থীর নির্বাচনী কেন্দ্রে দেশীয় অস্ত্র রাখা ঠিক হয় নি। সেগুলো গতকাল রাতে পুলিশ এসে উদ্ধার করেছে। তার পর থেকেই আমরা আতঙ্কে রয়েছি। এখন ভাবছি ভোটের দিন ভোট দিতে যেতে পারবো কিনা?
বাইশাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী বি. এম মাসুদ রানা অভিযোগ করে বলেন, বিএনপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকেই পুলিশ শুক্রবার রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং আমরা জানতে পেড়েছি ওইসব দেশীয় অস্ত্র দিয়ে আমার কর্মীদের উপর হামলা চালানো হতো।
এঘটনায় আমার কর্মীরা সহ এলাকার লোকজন ও ভোটাররা অনেক আতঙ্কে রয়েছে।
তিনি আরো বলেন, এছাড়াও গত দুই দিন আগে আমার নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করার জন্য তার লোকজন দিয়ে আমার কর্মীদের উপর হামলা চালায়।
প্রশাসনের কাছে আমার দাবি, আমরা যেন নির্বিগ্নে নির্বাচনী প্রচার চালিয়ে যেতে পারি এবং সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়।
তবে এ ঘটনায় অভিযুক্ত নৌকার সমর্থিত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয় নি।
ধামরাই থানার উপ- পরিদর্শক (এসআই) মোঃ রবিউল বলেন, আমি শুক্রবার রাতে বাশ ও কাঠের লাঠিগুলো বি এন পি বাজারের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান (পিপিএম) জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ওই এলাকার একটি সরকারি বিদ্যালয়ের পাশ থেকে কিছু বাঁশ ও গাছের ঢাল পাল দেখতে পেয়ে তা থানায় নিয়ে আসা হয়েছে৷
উদ্ধার করা বাঁশ ও গাছের ঢালের লাঠি কে বা কারা ওই জাগায় রেখেছে কোন তথ্য জানতে পেরেছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, পরে জানা গেছে যে ওইগোলা লেবু বাগানে লেবুর গাছে লাগানোর জন্য রেখেছিল কেউ। কিন্তু কে রেখেছিলো তা বলতে পারেননি।