আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভার সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক,  শামীম হোসেন :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষে সাভার সেনানিবাসে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ছবি প্রদর্শন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন প্রকাশনা, স্যুভেনিয়র স্টল স্থাপন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার সন্ধায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসে কর্মরত সকল অফিসার, জেসিও, সৈনিকবৃন্দ ও অসামরিক ব্যক্তিবর্গ তদ্বীয় পরিবারবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ