আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কুয়াকাটায় পর্যটকের সেবা উন্নত করতে, ২দিনের প্রশিক্ষণ

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ট্যুর অপারেটরদেরকে নিয়ে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন হলো আজ ০৬ নভেম্বর । শনিবার সকাল ৯ টা থেকে কুয়াকাটার আবাসিক হোটেল কুয়াকাটা ইনের হলরুমে এ অপারেটরদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, প্রতিনিধি জাহিদ হাসান, প্রশিক্ষক মনিরুজ্জামান মাসুম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি লেকচারার প্রশিক্ষক শীলামনি হাফসা,

কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ প্রমূখ। প্রশিক্ষণে ৬০জন ট্যুর অপারেটর অংশ গ্রহন করে।এসময় কুয়াকাটা গ্রামীণ ট্যুরিজম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড “কে ধন্যবাদ জানায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ