আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোঃ হালিম মৃধার নির্বাচনী প্রচারণা হিসেবে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ভুইয়া, ইয়ারপুর ইউনিয়ন ১ ওয়ার্ডের বর্তমান মেম্বার আনোয়ার হোসেন মৃধা, স্বরলা ক্লাবের সভাপতি মুঞ্জুরুল আলম ভূইয়া, স্বরলা ক্লাবের সাধারণ সম্পাদক রোমান মীর, তানভীর আহমেদ রোমান ভূইয়া, বাইপাইল পাইকারি কাপরের নিউ মার্কেটের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন ভূইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বরলা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা জেলার ৫ বারের শ্রেষ্ঠ তরুণ করদাতা তানভীর আহমেদ রোমান ভূঁইয়া, স্থানীয় আব্দুর রহিম মীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

উপস্থিত সকলে হাজী মোঃ হালিম মৃধার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে আসন্ন নির্বাচনে হাজী মোঃ হালিম মৃধার পক্ষে সবাইকে এক সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার জন্য সকলকে অনুরোধ করেন।

সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ